ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বগুড়া ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

‎নাজমুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমের সাথে ধুনট উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এবং বিকেলে ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
‎‎উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম তিনু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল ইসলাম এবং প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান।

মতবিনিময়কালে (ওসি) সাইদুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমি আশা করি আপনারা সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই জানান, আমি পাশে থাকবো।”

অপরদিকে, ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানিয়ে ধুনট উপজেলায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়া ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫