বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে
পাবনা সাঁথিয়ার সিএন্ডবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাঁথিয়া শাখা ও করমজা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে করমজা থেকে একটি র্যালী বের করে উপজেলার সিএন্ডবি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোল চত্বর এলাকায় এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুনার রশিদ মজনু, সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব,সাঁথিয়া উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা,করমজা ইউনিয়ন যুবদলের ১ নং সিনিয়ির সহ-সভাপতি হাফজ মোল্লা, সহ-সভাপতি ইজিবর রহমান, করমজা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মতিন,ছাত্রনেতা সালমান,শান্ত শেখ,খালিদ হাসান মিলু প্রমুখ।
বক্তাদের বক্তব্য তারা বলেন,বিগত ১৬ বছর আওয়ামীলীগ আমাদের দলীয় সকল প্রোগ্রাম ও দলীয় কর্মকান্ড করতে দেয়নি। বিভিন্ন ভাবে আমাদের হামলা,মামলা দিয়ে দমিয়ে রেখেছেন। এখন সময় আমাদের তাদেরও দলীয় কোনো কর্মকান্ড করতে আমরা দেব না। হাসিনা পালিয়েছে আমরা এমন কোনো কাজ করবো না যাতে তারমত পরিনতি আমাদের হয়।ভিপি শামসুর রহমানের নেতৃত্বে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।তার নেতৃত্বে আগামী দিনে বেড়া-সাঁথিয়ার বিএনপি হবে বাংলার রোল মডেল।















