বিএনপির নেতাকর্মীরা মানুষকে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করেনা- লোহাগাড়ায় খোকন চৌধুরী
- আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মানুষকে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করেনা। মানুষের জায়গা জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ছলিম উদ্দিন চৌধুরী।
শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলা যুবদল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও করনীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসনটি ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে উপহার দিতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম. আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মকছুদুর রহমান, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
পরে দলের দুঃসময়ে কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।













