ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

বিচার না পেয়ে ইউপি চেয়ারম্যানের কক্ষে ঝুলিয়ে দিল তালা

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে এক ভুক্তভোগী।

এ ঘটনার একদিন পর আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে তালা খুলে দেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

তালা খুলে দিলেও বিগত সময়ে ঘুষ, অনিয়ম, দূর্নীতি, আর দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয়দের শারিরিক নির্যাতনসহ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রশাসনের সামনেই পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয়ে সমাধানের নামে এক পক্ষের কাছে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে সুপারিশপত্র দেয়। আর সে কারনে মামলায় নানাভাবে হয়রানী হয় ওই ইউনিয়নের শরিফুল ইসলাম নামে এক ভুক্তভোগি। শুধু তাই নয় এই আ’লীগের মনোনীত চেয়ারম্যান দলীয় লোক দিয়ে শরিফুলসহ তার পরিবারের সদস্যদের মারপিট, হেনস্তা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

তারই জের ধরে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শরিফুল।

এসময় শরিফুল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নূরুল ইসলাম এলাকার মানুষকে অত্যাচারিত করেছে। ঘুষ নিয়ে অন্যায় কাজ বাস্তবায়ন করেছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই দলীয় বাহিনী দিয়ে মারপিট করেছে। আমরা তার পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সব সমস্যা সমাধান হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে প্রশাসনের কাছে প্রদান করবে। কেউ অন্যায়ভাবে চেয়ারম্যানের কক্ষে তালা দিবে এটা উচিত হবে না। এমন কার্যক্রম অপরাধ হিসেবে গণ্য করা হবে। তালা দেয়ার খবর শুনে ইউনিয়ন পরিষদের গিয়ে তা খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। যিনি এই কাজটি করেছেন তিনি বুঝতে পেরে ভুল স্বীকার করেছেন। তাই সবাইকে শান্ত থেকে সরকারকে সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিচার না পেয়ে ইউপি চেয়ারম্যানের কক্ষে ঝুলিয়ে দিল তালা

আপডেট সময় : ০১:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪