ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. ওয়ালি তাসার উদ্দিন এর নেতৃত্বে ২৬ সদস্যের Europe Bangladesh Federation of Commerce and Industry (EBFCI) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্টকরণের লক্ষ্যে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেয়া হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, এদেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে এদেশকে গড়তে হবে। উপদেষ্টা এসময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আরো বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। তিনি অনিবাসী বাংলাদেশিদের কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতা-সহ কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪