ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন সচিব ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ১০:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩২২ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নব-নিযুক্ত সচিব নাসরীন জাহান বলেছেন, সময়ের পরিবর্তিত চাহিদানুসারে সরকারি কর্মকর্তাদের দেশ ও সমাজের কাংখিত ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। এ লক্ষ্য অর্জনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পাশাপাশি দেশপ্রেমের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য বিমান পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং পর্যটন শিল্পকে বিকশিত করার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নসহ জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে উন্নীতকরণে নব নিযুক্ত সচিব অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (১৮.০৯.২০২৪) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মুহম্মদ আশরাফ আলী ফারুক, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নতুন সচিব বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন সচিব ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে

আপডেট সময় : ১০:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪