ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না- চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। একটি শোষণ, বঞ্চনাহীন, মানবিক সাম্যের উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো।’

২৫ মার্চ মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত মাজার প্রাঙ্গনে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ চট্টগ্রাম মহানগরের উদ্দ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, ‘ ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালোরাত্রীতে নির্মম হত্যাযজ্ঞে সংক্ষুব্ধ হযে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির স্বপ্ন দেখিয়েছেন। ‘

ডাঃ শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রাম মুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। যাদের জীবন মরণ লড়াইয়ে ৯ মাসে আমরা বিজয় লাভ করেছি সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। ‘

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহজাদা আহসান উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ আমানত (রাঃ) আওলাদে পাক, নগর বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান,শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, বিএনপি নেতা সৈয়দ আবুল বশর।

পরে ২৫ শে মার্চের কালরাত্রি ও মহাান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না- চসিক মেয়র

আপডেট সময় : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫