ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত “ফ্রিডোম অব এক্সপ্রেশন ফর ইফেক্টিভ ডেমোক্রসি ইন বাংলাদেশ (ফ্রিড)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২ টায় ইএসডিও ফ্রিড প্রকল্প দিনাজপুর জেলা প্রশাসকের সমন্বয়কারী মো:আমিনুল হক এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস সহ আরো অনেকে।
সভায় ফ্রিড প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬