ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ

মোজাম্মেল হক: বীরগঞ্জে উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২৬) অর্থবছরের আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুমা খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও বৃত্তির অর্থ তুলে দেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম এমপি বলেন,
শিক্ষার মানোন্নয়নে এবং দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে বলে তিনি পরামর্শদেন।

তিনি আরও বলেন, সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন,
উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব মো: তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহজান সিরাজ শিপন ও পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন চৌধুরী পলাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি শিক্ষাবৃত্তি হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের ৯৯
জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ও কলেজ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে এবং ৩০ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন। এছাড়াও তিনি ২০ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬