বেড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলাধীন পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিএন্ডবি বাসস্ট্যান্ডে সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রায়াত নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে দেখা যায় নেতৃবৃন্দ কে।
পরে পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াসিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কমল শেখ টিটুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন-সম্পাদক জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম,দীপঙ্কর সরকার জিতু,মখলেছুর রহমান মজনু,মামুনুর রহমান রানা,এস কে নুরুজ্জামান সরকার,আরেফিন আরিফ মোল্লা,আশরাফুল ইসলাম রাজীব,দপ্তর সম্পাদক সোমনাথ বাগচী,সহ-দপ্তর সম্পাদক বিশাল হোসেন,১নং সদস্য মীর কমল,সদস্য আনোয়ার হোসেন বিদ্যুৎ,জহুরুল ইসলাম,মাহমুদুর রহমান,আলীম,ইমাম,খোরশেদ আলম খশরু,পাবনা পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক যুবায়ের খান প্রিন্স,সদস্য সচিব বাদশা হারুনর রশিদ হারুন প্রমূখ।
কর্মীসভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল, যেটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।আর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন । আমাদের অভিভাবক তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
প্রধানবক্তা কর্মী সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং , আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান।















