বৈষম্য বিরোধী আন্দোলনে পাবনার শহীদ নিলয় ও শহীদ জাহিদের কবরস্থান জেয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনে পাবনার দুই শহীদ শহীদ নিলয় ও শহীদ জাহিদের কবরস্থান জেয়ারত করেন।
বুধবার বাদ আছর পর ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ এর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ প্রথমে শহীদ জাহিদের পারিবারিক কবরস্থান এবং এরপর আরিফপুর গোরস্থানে শহীদ নিলয়ের কবর জিয়ারত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফাইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন,দপ্তর সম্পাদক রেদোয়ান রিয়াদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সানিয়াত মাহিন, ক্রিয়া বিষয়ক সম্পাদক নাফিউর রহমান নিশাত ।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ আলম।
এসময় বক্তারা প্রতিটি হত্যাকান্ডের বিচারের দাবি জানান। তারা বলেন,জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের পাশে থাকবে ছাত্রদল। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে ছিলো এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
















