সংবাদ শিরোনাম ::
ভারী বর্ষণে বিলীন হওয়ার পথে আত্রাইয়ের পাঁচুপুর খেলার মাঠ, দ্রুত সংস্কারের দাবি
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর খেলার মাঠ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। মাঠের বিভিন্ন স্থানে ভাঙন ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এটি ধীরে ধীরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, পাঁচুপুর খেলার মাঠটি পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের যুবসমাজের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের অন্যতম কেন্দ্র। কিন্তু অব্যাহত বৃষ্টি ও পানি জমে থাকার কারণে মাঠের পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। এতে নিয়মিত খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং যুবকদের দীর্ঘদিনের স্বপ্নও ভেঙে যেতে বসেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত মাঠটি সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী হয়ে উঠবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠটি সংরক্ষণ করা সম্ভব হয়।
















