ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভালুকায় আকাশমণি গাছ জব্দ, ড্রাইভার মুক্তির অভিযোগ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনের আকাশমণি গাছ কেটে নেওয়ার সময় একটি পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। তবে রহস্যজনক কারণে কৌশলে ড্রাইভারকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার বিরুদ্ধে।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ৭৭১ দাগের সংরক্ষিত বাগান থেকে গাছ কেটে গাড়িতে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে গাছবোঝাই একটি পিকআপভ্যান আটক করেন। পরে গাড়ি ও জব্দকৃত কাঠ ভালুকা রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটা আকাশমণি গাছগুলো একটি স্থানীয় করাতকল কারখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভাগের উপস্থিতিতেই ড্রাইভারকে দেখা গেলেও পরে রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হবিরবাড়ি বিট কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “গাছসহ গাড়িটি আটক করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তবে গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। মূল হোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে আটক হওয়া গাড়ির ড্রাইভার পাড়াগাঁও গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) বলেন, “গাড়ি ও গাছগুলো রেঞ্জ অফিসে আটক রয়েছে। গাড়ির মালিক কাশেমের ছেলে সুমন গাড়ি ছাড়ানোর চেষ্টা করছে।”

ভালুকা রেঞ্জ কর্মকর্তা মানিক বলেন, “ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খান জানান, “এ বিষয়ে আমি এখনও কোনো তথ্য পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সংরক্ষিত বন থেকে গাছ চুরি ও পরবর্তী সময়ে অভিযুক্তদের ছাড় দেওয়ার মতো ঘটনা বন বিভাগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকায় আকাশমণি গাছ জব্দ, ড্রাইভার মুক্তির অভিযোগ

আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫