ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Oplus_131072

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির এক যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের (২ নম্বর ওয়ার্ড) মৃত নজির উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযান চলাকালে মনজু আলম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলতে স্থানীয় দুই যুবক এগিয়ে এলে তিনি তাঁদের কামড়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও দক্ষ তৎপরতায় শেষ পর্যন্ত তাকে কাবু করে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ১৫ ফুট উঁচু সতেজ গাঁজাগাছ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ও কেনাবেচা বন্ধে ভবিষ্যতেও এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬