ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভোটচুরি ও হানাহানি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই — অধ্যক্ষ হেলালী!!

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ভোটচুরি, সংঘর্ষ ও হানাহানি বন্ধে পিআর (Proportional Representation) পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে।

৮ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা জামায়াতের আয়োজনে “পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে” অনুষ্ঠিত গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, বছরের পর বছর ধরে দেশে ভোট জালিয়াতি ও হানাহানির রাজনীতি চলছে। এর ফলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ হারাচ্ছে। তিনি মনে করেন, পিআর পদ্ধতি চালু হলে সুষ্ঠু নির্বাচন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি আরও বলেন, এই পদ্ধতিই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ন্যায্যতা ও ভারসাম্য আনতে সক্ষম।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর শুরা সদস্য ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ।

এতে আরও বক্তব্য রাখেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফ হোসাইন, আজিজুল হক, প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি ইসমাইল হোসেন এবং শহীদুল্লাহ তালুকদার।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি গণতন্ত্রকে শক্তিশালী করবে ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তারা জনগণকে আহ্বান জানান, যেন সবাই এই দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটচুরি ও হানাহানি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই — অধ্যক্ষ হেলালী!!

আপডেট সময় : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫