সংবাদ শিরোনাম ::
মধ্যরাতে নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পুলিশ সুপার গত মধ্যরাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় রেখে কার্যকর পুলিশি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
নওগাঁ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের তদারকি ও বিশেষ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
















