ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির। তাঁর এ অভূতপূর্ব সাফল্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন আন্তরিক অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছে।

জানা গেছে, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রেঞ্জ পর্যায়ের মূল্যায়নে তিনি টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

পুরস্কার গ্রহণের পর ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান শুধু আমার নয়, এটি ভালুকা থানার প্রতিটি সদস্য ও ভালুকার সাধারণ মানুষের সহযোগিতার ফল। জনগণের আস্থা ও ভালোবাসাকে মূল পুঁজি করে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও মানবিকতায় দায়িত্ব পালন করে যেতে চাই।”

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং জননিরাপত্তা আরও দৃঢ় হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫