ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ময়মনসিংহে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর এবং সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, গাঙ্গিনার পাড়, সি.কে. ঘোষ রোড অতিক্রম করে চরপাড়ায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো নগরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাজুড়ে দেখা যায় ব্যাপক জনসচেতনতা ও আগ্রহ।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন সময়ের অনিবার্য দাবি।” তারা আরও বলেন, “৫ দফা দাবি বাস্তবায়নই পারে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে।”

নেতারা গ্রেপ্তারকৃত দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়ার আহ্বান জানান।

শান্তিপূর্ণ এ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫