ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহানগরী জামায়াতের উদ্যােগে বিশেষ রুকন সম্মেলনে সৎ-যোগ্য নেতৃত্বের পক্ষে ব‍্যাপক জনমত গড়ে তুলতে হবে,মোহাম্মদ শাহাজাহান

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম
  • আপডেট সময় : ০১:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান জাতীয় সংকটময় মুহূর্তে দেশবাসীর জন্য সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজনীয়তা সর্বাধিক। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম এবং দেশকে সঠিক পথে পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বস্তরে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যােগে দেওয়ান বাজারস্থ এক কমিউনিটি সেন্টার বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন

তিনি বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠন এবং আল্লাহভীরু, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, রুকনরা হলেন জামায়াতের চালিকাশক্তি। সংগঠনের আদর্শ ও কর্মপন্থা সমাজে বাস্তবায়নে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল রুকনকে আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম মহানগরী জামায়াত সৎ নেতৃত্ব বিকাশে এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামের আলোকে সমাজ পরিবর্তন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, প্রফেসর ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, অধ্যাপক লিয়াকত আলী সিদ্দিক
নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ও ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ ড. মাহবুবুর আলম প্রমুখ।

সম্মেলনে মহানগরের বিভিন্ন থানার রুকনবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহানগরী জামায়াতের উদ্যােগে বিশেষ রুকন সম্মেলনে সৎ-যোগ্য নেতৃত্বের পক্ষে ব‍্যাপক জনমত গড়ে তুলতে হবে,মোহাম্মদ শাহাজাহান

আপডেট সময় : ০১:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫