ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মানবিক ইউএনও রনী খাতুনকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আজম মনিরের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলের তোড়া ও স্মারক উপহার প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আবু কাওছার, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আফজালুর রহমান, সাংবাদিক হুসাইন বিন আফতাবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা ইউএনও মোছাঃ রনী খাতুনের প্রশাসনিক দক্ষতা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তাঁরা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি শ্যামনগরকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ নভেম্বর শ্যামনগরে যোগদানের পর থেকেই ইউএনও রনী খাতুন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। অবৈধ ইটভাটা, ডাম্পার ও দখলবাজদের বিরুদ্ধে একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি প্রশংসিত হন। পাশাপাশি গণশুনানি, অসহায়দের সহায়তা, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নসহ প্রতিটি খাতে রেখেছেন কার্যকর ভূমিকা।

চলতি বছরের শুরুতে রাজনৈতিক সংঘর্ষের সময় তাঁর দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা দেশজুড়ে আলোচিত হয়, যা তাঁকে সাধারণ মানুষের কাছে এক মানবিক ও নির্ভীক প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংবর্ধনা শেষে ইউএনও রনী খাতুন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্যামনগরের মানুষের ভালোবাসা ও সাংবাদিকদের সহযোগিতা আমার দায়িত্ব পালনে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। আমি যেখানেই থাকি, এই অঞ্চলের মানুষের প্রতি আমার মমতা ও দায়িত্ববোধ একই থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানের পুরো পরিবেশ জুড়ে ছিল আবেগঘন মুহূর্ত। উপস্থিত সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

শ্যামনগরবাসীর মতে, প্রশাসনিক দায়িত্বে থেকেও একজন মানুষ কতটা ন্যায়ের প্রতি অনুগত, মানবিক ও নিবেদিতপ্রাণ হতে পারেন- ইউএনও মোছাঃ রনী খাতুন তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবিক ইউএনও রনী খাতুনকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫