ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

মানবিক সহায়তার প্রত্যাশায় কুড়িগ্রাম সদর বাসস্ট্যান্ডের চা বিক্রেতা কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার | মো. আব্দুল আজিজ মিয়া
  • আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, বর্তমানে তিনি সদর উপজেলার সয়ানীপাড়া এলাকায় একটি টিনের ছাউনি দেওয়া ছোট ঘরে বসবাস করছেন। তাঁর পিতা মৃত মোহাম্মদ এবং পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল।

কামরুজ্জামান বলেন, প্রতিদিনের আয়ে কোনো রকমে সংসার চালাতে হয়। তাঁর বৃদ্ধ মা কাছীরণ বেগম অসহায় অবস্থায় রয়েছেন এবং পরিবারের দায়িত্বও তাঁর কাঁধে। আর্থিক সংকটের কারণে তাদের জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, “সরকার যদি আমাকে একটু সহযোগিতা করত, তাহলে আমার বৃদ্ধ মাকে নিয়ে কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারতাম।”

স্থানীয়দের মতে, কামরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিশ্রম করে সৎভাবে জীবিকা নির্বাহ করে আসছেন। তাঁরা তাঁর পরিবারের প্রতি সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সহযোগিতা বা যোগাযোগের জন্য মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইল নম্বর: ০১৩২৮৭০২১৫৫।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবিক সহায়তার প্রত্যাশায় কুড়িগ্রাম সদর বাসস্ট্যান্ডের চা বিক্রেতা কামরুজ্জামান

আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬