সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি বাজার এলাকায় অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনসচেতনতার পাশাপাশি অবৈধ মাটি কর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
















