ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ।

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে একটি বাস ছাড়া ঢাকা রুটের যাত্রীবাহী সকল বাস চলাচল শনিবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

চালক ও শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে মালিকদের সাথে মতবিরোধের কারণে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেক যাত্রী টার্মিনালে এসে ফিরে যাচ্ছে।

উদ্ভুত পরিস্থিতিতে শনিবার দুপুরে ঢাকায় পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হবার কথা থাকলেও বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন দেশের বাইরে থাকায় বৈঠকটি হয়নি বলে জানা গেছে । আগামীকাল রবিবার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।

বাস মালিকরা জানান, বাসচালক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকের পর বেতন বাড়িয়েছেন। এখন চালক ও শ্রমিকরা নতুন করে আরো কিছু দাবি জানিয়েছে। এর মধ্যে রাস্তায় যাত্রী তোলার দাবি করেছে তারা। তবে যাত্রীদের নিরাপত্তার কারণে মালিকরা রাস্তায় যাত্রী তুলতে রাজি না। একাধিক মতবিরোধের কারণে মালিকরা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ।

আপডেট সময় : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫