ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলা: প্রধান ফটকে ঝুলছে তালা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ে সরকারি অনুদানের অর্থ নিয়ে চাঁদাবাজির জেরে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি খালেদ হোসেন সোহন জানান, বিদ্যালয় উন্নয়নের জন্য সম্প্রতি সরকার থেকে একটি বিশেষ বরাদ্দ আসে। ওই বরাদ্দের টাকায় স্থানীয় কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী চাঁদা দাবি কর।। কিন্তু কমিটি তাদের দাবিতে সাড়া না দিলে ক্ষুব্ধ হয়ে যায় ওই দুষ্কৃতিকারীরা।

এর জের ধরে গত বুধবার ( ৮ অক্টোবর) ১১ টায় বিদ্যালয় চলাকালীন অবস্থায় একদল দুর্বৃত্ত মব তৈরি করে বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। স্কুলের জানালা-দরজা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে।

তারা আরও জানান, বিদ্যালয়ে হামলা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার পর এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও থমথমে পরিবেশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল বলেন, বিদ্যালয়ের কাজ হচ্ছে এটা নিয়ে ঝামেলা হয় এবং বিদ্যালয়ে হামলা চালায়। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত বিদ্যালয় পুনরায় চালু করার দাবি জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলা: প্রধান ফটকে ঝুলছে তালা

আপডেট সময় : ০১:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫