ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের সৌজন্যে আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় শিক্ষাবোর্ড মডেল স্কুলে উদ্বোধন হলো ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। সারা দেশে একযোগে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ), ঢাকা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, “একসময় বিভিন্ন রোগে অসংখ্য শিশু আক্রান্ত হতো বা অকালেই প্রাণ হারাতো। সরকারের বিভিন্ন টিকাদান কর্মসূচির ফলে আজ সেই রোগগুলো নেই বল্লেই চলে। টাইফয়েড এখনো একটি প্রাণঘাতী রোগ, যা প্রতি বছর প্রায় আট হাজার প্রাণ কেড়ে নেয় যার ৭০ শতাংশই শিশু। বর্তমান সরকারের উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চালুর মাধ্যমে শিশুদের জীবনের নিরাপত্তা আরও সুদৃঢ় হলো।”

তিনি আরও বলেন, সুস্থ ও নিরাপদ জীবন গড়তে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনা আমাদের সবার দায়িত্ব। তাই সময়মতো টিকা দিয়ে শিশুকে নিরাপদ ভবিষ্যৎ প্রদানে প্রতিটি অভিভাবককে উৎসাহ প্রদান করেন। পরিশেষে তিনি এই টিকাদান কর্মসূচীর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার

আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫