সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার
রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলা থেকে একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে এটি উদ্ধার করে রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের দল। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, এটি কষ্টি পাথরের মূর্তি। এর ওজন ১৫৬ কেজি। এটির বাজার দাম আনুমানিক এক কোটি ৫৬ লাখ টাকা।
















