রাজশাহীতে পিলখানার ঘটনা পুনরায় তদন্তসহ চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্য ও পরিবারের মানববন্ধন
- আপডেট সময় : ১২:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
পিলখানার ঘটনা পুনরায় তদন্ত ও চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন করেছেন রাজশাহীতে , চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তারা দাবি করেন, বিডিআর কর্মকর্তাদের হত্যার ঘটনায় পুনরায় তদন্ত, বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি তারা এ আহবান জানায়।
মানববন্ধনে অংশগ্ৰহণকারীরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের দায়ভার নির্দোশ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচারসহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনের বছর ধরে চরম আর্থিক অভাব অনটন আর ধারদেনার বেড়াজালে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্থ সকল বিডিআর সদস্যদের উপর জোড়পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্তরক্ষাকারি বাহিনী (বিজিবি) তে যোগদান করার সুযোগ দিতে প্রধান উপদেষ্টার নিকট আবেদন জানান।
দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ পনের বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে।
















