ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

লালপুর বাজারে এলজিইডির সড়ক নির্মাণকাজ পরিদর্শন

আব্দুল জব্বার সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ সরেজমিনে কাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণাধীন সড়কের মান ও পরিমাপ যাচাই করেন। এসময় তিনি নিজেই মাপ নির্ণয় করে কাজের গুণগত মান নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সাবান আলীসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে ইউএনও বরকত উল্লাহ বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, চলমান উন্নয়নকাজের মান রক্ষায় সবার দায়িত্ব রয়েছে। তিনি ব্যবসায়ীদের সার্বক্ষণিক কাজ তদারকি করার আহ্বান জানান এবং কোথাও কোনো ত্রুটি বা অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে বলেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সঠিক তদারকির মাধ্যমে কাজ সম্পন্ন হলে বাজারের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনদুর্ভোগ কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুর বাজারে এলজিইডির সড়ক নির্মাণকাজ পরিদর্শন

আপডেট সময় : ০৩:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬