ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

লালপুরে ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন, তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। সরকারের এই ধরনের উদ্যোগ গ্রামের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, জুলাই ও আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দের এই দুই মাসব্যাপী প্রশিক্ষণে উপজেলার সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, নেটওয়ার্কিংসহ আধুনিক তথ্যপ্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং ভ্যানটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে, ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সহজেই এই সুযোগ গ্রহণ করতে পারবে।

এ উদ্যোগের মাধ্যমে লালপুর উপজেলার যুব সমাজ প্রযুক্তিগতভাবে আরও দক্ষ হয়ে উঠবে এবং ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন, তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত

আপডেট সময় : ০৩:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬