লোহাগাড়ায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফৌজুল কবির ফৌজলুর নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি থানা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ফৌজুল কবির ফজলু। বক্তব্য রাখেন এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, মকছুদ হোসেন, মো. মারুফ, জিয়াবুল হোসেন, মোরশেদুল আলম, মো. আলমগীর, আনোয়ার হোসেন, শাহজাহান, কফিল উদ্দিন, মো. মহিউদ্দিন, মো. খোরশেদ আলম ও মানিক সাইমন জিসান প্রমুখ। এতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন।















