ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমান চলাচল বন্ধ

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

১৮ অক্টোবর ২০২৫, শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কার্গো টার্মিনালের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অংশে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ৩৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণে আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকা কর্ডন করে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আগুনের উৎস ও কারণ নির্ধারণে তদন্ত চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমান চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫