ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

শীতার্ত মানুষদের মাঝে দৈনিক দিনকাল পাঠক ফোরামের কম্বল বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০২:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

দৈনিক দিনকাল পাঠক ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে পত্রিকার হকার্স ও অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে উপহার সরুপ কম্বল বিতরণ করা হয়।

১৩ জানুয়ারী (সোমবার) বিকেলে চট্টগ্রাম ব্যুরো অফিসে এ কর্মসূচী পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তবর্তী কালীন কমিটির সদস্য সচিব প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। এসকল দুঃখী মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।

বিশিষ্ট সমাজসেবক দৈনিক দিনকাল পাঠক ফোরামের অন্যতম উপদেষ্টা আবু মোহাম্মদ মহসিন চৌধুরীর সভাপতিত্বে জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক হাসান মুকুল, জিয়া পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসীম উদ্দীন, বিজনেস বাংলাদেশ চট্টগ্রামের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, দৈনিক দিনকাল পাঠক ফোরামের অন্যতম সংগঠক আব্দুল জলিল, সাজ্জাদ খান,মইনুদ্দিন খান রাজীব, ফটো সাংবাদিক মোহাম্মদ মিনহাজ, জাহেদুল ইসলাম জাহিদ, মনির হোসাইন আবির, মোঃ আব্দুল মান্নান, আব্দুল গনি, রুহুল আমিন, মোঃ জামাল উদ্দিন, প্রমখ। উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত দৈনিক দিনকাল দেশ ও জনগণের কথা বলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতার্ত মানুষদের মাঝে দৈনিক দিনকাল পাঠক ফোরামের কম্বল বিতরণ

আপডেট সময় : ০২:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫