ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

শুধু ফেব্রুয়ারি নয়, বছর জুড়ে বাংলা ভাষার চর্চা করতে হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪১১ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শুধু ফেব্রুয়ারি মাস নয়, সারা বছর জুড়ে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করতে হবে।

মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী প্রথম এনআরবি/পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৪’ এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিজের সন্তান বাংলা বলতে পারে না এটা গর্বের নয়, লজ্জার। সন্তান যে মাধ্যমেই পড়ুক তাকে বাংলা ভাষা শেখাতে হবে। তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। প্রবাসীরা ভৌগোলিক কারণে দূরে থাকলেও তাদের মন থাকে দেশে।
মন্ত্রী এই সাহিত্য সম্মেলনের গুরুত্ব আলোকপাত করতে গিয়ে বলেন , এই অনুষ্ঠানের আয়োজকরা যতো উদ্যোগ নিয়েছেন তা লেগে থেকে করেছেন এজন্য সফল হয়েছেন। এই উদ্যোগও সফল হবে।

এর আগে মন্ত্রী ’জাতির পিতা বঙ্গবন্ধু’ ‍শিরোনামে জাপানি মাঙ্গা আঙ্গিকে প্রকাশিত কমিকের অডিও ভার্সনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সঞ্চালনা করেন সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন ও স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুধু ফেব্রুয়ারি নয়, বছর জুড়ে বাংলা ভাষার চর্চা করতে হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

আপডেট সময় : ০৩:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪