ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সংবাদ প্রকাশের পর সাপাহার ইউএনওর সহায়তা পেলেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবি (বেওয়া)-র পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেছেন।

জানা গেছে, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জমে থাকা পানি মরিয়ম বিবির বাড়িতে ঢুকে পড়ায় বাড়ির এক পাশ ধসে যায় এবং বসবাসের পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনও রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে মরিয়ম বিবিকে দুই বান্ডিল ঢেউটিন এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাৎক্ষণিক সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ প্রকাশের পর সাপাহার ইউএনওর সহায়তা পেলেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী

আপডেট সময় : ০৬:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬