ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আইমানি নির্বাচিত

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞাকে সভাপতি এবং মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আইমানিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন। এছাড়া জেলা শাখার নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে প্রথমে ২০২৫-২০২৬ মেয়াদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মাশাওয়ারাভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা সভাপতি এবং মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আইমানি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।

নবগঠিত কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনের সমাপনী পর্বে নবনির্বাচিত কমিটির সফলতা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আইমানি নির্বাচিত

আপডেট সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬