সাঁথিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন
- আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বেলা ৪টায় সাঁথিয়া উপজেলাধীন করমজা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিএন্ডবি মরহুম রইচ উদ্দিন সরদারের অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
করমজার ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাফ্ফরের সভাপতিত্ব ও সদস্য সচিব আনোয়ার পারভেজ বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য এমদাদুল হক ইমদাদ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল আলিম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব আলম টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়ন বেড়া শাখার সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব,সেচ্ছাসেবক দলের আহবায়ক ও করমজা ইছামতি বিচিত্রা বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মহরম সরদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী রাফুল সরদার,উপজেলা শ্রমিক দলের সাংগঠণিক সম্পাদক রিপন সরদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ঝন্টু,বেড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা আরিফ আরিয়ান, করমজা ইছামতি বিচিত্রা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা,করমজা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম সরদার,সাধারন সম্পাদক আলম মোল্লা,সহ-সভাপতি হাফেজ মোল্লা, সহ-সভাপতি ইজিবর রহমান,যুবদল নেতা আব্দুল মতিন প্রমুখ।
এছাড়া,জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,দোয়া অনুষ্ঠান করেছেন।















