ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুল ইসলাম দুলাল, সদস্যসচিব তানভীর চৌধুরী, সদস্য সচিব বীরগঞ্জ পৌর যুবদল মোকাররম হোসেন পলাশ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস,আহ্বায়ক পৌর যুবদল আরিফ মাসুদ পল্লব। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান। সদস্য সচিব বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কামরুল হাসান ও উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, গণতান্ত্রিক ও শালীন রাজনৈতিক চর্চাকে বাধাগ্রস্ত করতে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভেদমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে।

তাঁরা আরও বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৪:১৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬