সাইদুর রহমান পদোন্নতি পেয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার জনতা ডটকম এর সম্পাদক ও প্রকাশক নয়ন
- আপডেট সময় : ০৪:১৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
চলনবিল তথা গুরুদাসপুরের কৃতি সন্তান, সৎ, বিনয়ী ও নিষ্ঠাবান কর্মকর্তা, এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক ( গ্রেড-১) মোঃ সাইদুর রহমান পদোন্নতি পেয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার জনতা ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোকছেদুল আলম নয়ন।
বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাইদুর রহমানকে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সাইদুর রহমান সচিব পদ মর্যাদায় (গ্রেড-১) এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক( গ্রেড-১) হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রসঙ্গত, ১০ম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন সাইদুর রহমান । তার জন্মস্থান চলনবিল অধ্যুষিত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামে। তিনি খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনষ্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি রাজশাহীর বাগমারার এসি ল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। পরে দীর্ঘদিন রাজশাহীর দূর্গাপুর থানার ইউএনও ছিলেন। পরে কিছুদিন বগুড়ার গাবতলি এবং গাজীপুরের কালীগঞ্জের ইউএনওর দায়িত্ব পালন করেন। এছাড়া সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব এবং যুগ্মসচিব ছিলেন। পরিবর্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সবশেষে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
সাইদুর রহমান সরকারী চাকুরির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত আছেন। তার আন্তরিক প্রচেষ্টায় চলনবিলের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নে গড়ে তুলেছেন এলডারলি কেয়ার বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তিনি প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা ও নানা ধরনের সেবামূলক কাজকর্ম করে থাকেন।
সাইদুর রহমান এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যা রাইসা ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করে ব্যাংকে কর্মরত আছে। ছেলে ফাহিম বুয়েট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি করছে। উনার সহধর্মিণী সিমি রহমান। যিনি গাজীপুর কালীগঞ্জের একটি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। সম্প্রতি মেয়ে রাইসার একটি ছেলে ভূমিষ্ট হয়েছে এবং সেই সুবাদে তারা নানা-নানী হয়েছেন। বর্তমানে একমাত্র নাতির পরিচর্যায় সিমি রহমান নিজেকে ব্যস্ত রেখেছেন।
সাইদুর রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলার জনতা ডটকম পরিবারসহ বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ।
















