সংবাদ শিরোনাম ::
সাতকানিয়া কাচাঁ বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া
- আপডেট সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া কাচাঁবাজার ও বাংলাবাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
(১৪ অক্টোবর) সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযান চলাকালীন সময় সকল পাইকারী ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
















