সংবাদ শিরোনাম ::
সাতকানিয়া কেরানী হাটে যাত্রা শুরু করল জেদ্দা ট্রাভেলস
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া (চট্টগ্রাম)
- আপডেট সময় : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটে হজ্ব প্যাকেজ, উমরাহ হজ্ব প্যাকেজ,বিমান টিকেট, ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, পাসপোর্ট প্রসেসিং সহ বিভিন্ন রকম সেবা নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল জেদ্দা ট্রাভেলস।
(১৮ নভেম্বর) সোমবার সন্ধ্যায় কেরানী হাটের সানমুন সিটির ৩য় তলায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো জেদ্দা ট্রাভেল এজেন্সি।
ট্রাভেলসের স্বত্বাধিকারী নুরুল কবির বলেন, হজ্ব প্যাকেজ, উমরাহ হজ্ব প্যাকেজ,বিমান টিকেট, ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, পাসপোর্ট প্রসেসিং সহ বিভিন্ন রকম সেবা নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি, মানুষকে সঠিকভাবে সেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব,মানুষকে সেবা দিয়ে সন্তুষ্ট করায় আমাদের মূল লক্ষ্য।
















