ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক দম্পতির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন স্বামী-স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগীদের ছেলে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে সাপাহার থানা-এ মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের পরিবারের সঙ্গে তাদের নিকট আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২ জুন তার মা বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ওই মামলার পর থেকেই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা কয়েকজন ভাড়াটে সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় মেহেদী হাসানের বাবা মোঃ রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার ডাকচিৎকারে স্ত্রী এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে উভয়কে মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত

আপডেট সময় : ০৪:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬