ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

সাভারে রক্তক্ষয়ী সংঘর্ষ: ধ্বংসস্তূপে সিটি ইউনিভার্সিটি, আতঙ্কে শিক্ষার্থীরা

বিপ্লব চৌধুরী ঃ বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সোমবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, পুরো ক্যাম্পাসজুড়ে থমথমে নীরবতা, বন্ধ রয়েছে মিরপুর–বিরুলিয়া সড়কের যান চলাচল। এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে। এতে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যায় সাভারের খাগান এলাকায় ব্যাচেলর প্যারাডাইস নামে একটি মেসের সামনে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরেই রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হয়েছিল বলে জানা যায়।

রাত ১২টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালায়। এসময় ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, প্রো-ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব ও অ্যাকাউন্টস অফিসসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এছাড়া কমপক্ষে দশটি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা চলে।
সোমবার সকালে দেখা যায়, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। সংঘর্ষের পর বিরুলিয়া–মিরপুর ও বিরুলিয়া–আশুলিয়া সড়ক ভুতুরে রূপ নিয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে রক্তক্ষয়ী সংঘর্ষ: ধ্বংসস্তূপে সিটি ইউনিভার্সিটি, আতঙ্কে শিক্ষার্থীরা

আপডেট সময় : ১২:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫