ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে

সোমবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আকবর হোসেন।

তিনি বলেন, ইউনিয়নভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ নীতিমালা সার বিতরণ ব্যবস্থায় সুফল আনতে পারবে না। বিসিআইসি ডিলাররা দীর্ঘ ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন। এ অবস্থায় হঠাৎ নতুন কাঠামো চাপিয়ে দিলে কৃষক পর্যায়ে সংকট তৈরি হতে পারে।

আকবর হোসেন আরও বলেন, ক্ষুদ্র সার বিক্রেতারা প্রান্তিক কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাদের বাদ দেওয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না। ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও কমিশন বাড়ানো হয়নি। ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত। সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে তা কৃষক ও সরকারের উভয়ের জন্যই ফলপ্রসূ হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম,সিনিয়র সভাপতি কাজী সেতাউর রহমান,সহঃ সভাপতি দানিউল ইসলামসহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সট, আকবর হোসেন, সভাপতি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫