ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সিন্ডিকেট রুখতে মধুপুরে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয়

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সিন্ডিকেট রুখতে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কেন্দ্রের আয়োজন করা হয়েছে। ১৭১ সদস্য বিশিষ্ট এ সেচ্ছাসেবী ছাত্র সমাজ সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সেবা মূলক কাজে অংশ গ্রহন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্লান্তি লগ্নে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন, বাজার মনিটরিং, বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং  দেশের বন্যার্থদের পাশে দাঁড়িয়ে ব্যাপক আলোচনায় আসে এ সংগঠনটি।

মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন ব্রীজের উপর স্থাপিত এ সবজি বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিফাত আনজুম পিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর।

এ সবজি বিক্রয় কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই দিনদিন বেড়েই চলেছে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ ন্যায্য মুল্যে দৈনন্দিন বাজার কিনতে পেরে স্বস্তি খুঁজে পেয়েছে। যতই দিন যাচ্ছে জমে উঠছে সবজি বিক্রয় কেন্দ্র এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে বেচাকেনা।

স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান শিশির জানান, কাঁচা বাজার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কাঁচা বাজারসহ দৈনন্দিন খাদ্য পণ্যের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। যে কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বাজারের এই অস্থিরতা থেকে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেই আমরা সুলভ মুল্যে সবজি বিক্রির এ উদ্যোগ গ্রহন করেছি।

প্রতিদিন এই সবজি বিক্রয় কেন্দ্রে আলু, পেঁয়াজ, বেগুন, লাউ,কাঁচামরিচ, ডিম, ডাল, লবন ও তেলসহ আরও বিভিন্ন রকমের টাটকা শাক সবজি এবং আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্য মূলে বিক্রি করেন বলে তিনি জানান।

বোয়ালী গ্রামের স্বাধীন আহমেদ জানান, হাট-বাজারের চেয়ে এখানে দাম অনেক কম তাই এখান থেকেই বাজার করে নিলাম। খাদ্যপণ্যের দাম অনেক কম হওয়ার কারণে ক্রেতারা বাজারে না গিয়ে এই সবজি বিক্রয় কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছেন। তাদের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। বাজার মুল্য স্থিতিশীল রাখার জন্য এমন উদ্যোগ আরও বিভিন্ন এলাকায় নেওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিন্ডিকেট রুখতে মধুপুরে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয়

আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪