স্বপ্নদ্বীপ রিসোর্টে ফ্রী হেলথ সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে
স্বপ্নদ্বীপ রিসোর্টে ফ্রী হেলথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিয়ম মেনে ঔষধ বিহীন সুস্থ জীবন যাপন সম্ভব বলে জানান থাইল্যান্ড থেকে আগত প্রধান অতিথি কার্ডিওলজিস্ট এবং অল্টানেটিভ ডাক্তার মুজিবুর রহমান।
স্বপ্নদ্বীপ রিসেটের স্বত্বাধিকারী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাউজ অফ হারমনির পরিচালক সামিউল মোহাম্মাদ, স্বপ্নদ্বীপ রিসোর্টর চেয়ারম্যান আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদার ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান।
প্রধান অতিথি বলেন, একমাত্র প্রকৃতি পারে আপনাকে সুস্থ করে তুলতে। ওষুধ বিহীন স্বাস্থ্যকর জীবন যাপন ও প্রাকৃতিক উপায়ে সুস্থতা। অন্তর সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন। আমরা কোন খাবার খাব এবং কোন খাবার বর্জন করব তা আগে জানতে হবে। সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রাকৃতিক খাবার খেতে হবে। শাক-সবজি বেশি খেতে হবে, মাছ কম এবং মাংস তুলনামূলক কম খেতে হবে। খাবার এবং পানি ভালো না হলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। সে কারণে বিশুদ্ধ পানি পান করতে হবে।
তিনি আরো বলেন, কোন খাবার অল্প সময়েই হজম হয়ে যায়,কিছু খাবার আছে হজম হতে দুই থেকে ৪ ঘন্টা সময় লাগে। খাবারের সাথে ফল খাওয়া যাবে না। খাবারের এক ঘন্টা আগে বা পরে ফল খেতে হবে। ভাত খাওয়ার সময় পানি পান করা যাবেনা। খাবারের ৪০ মিনিট আগে ও পরে পানি পান করলে আপনার পেটে গ্যাস হবে না।
















