ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য বিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২৪ সালের প্রফেসর ইমেরিটাস ড. মুক্তার মুহাম্মদ আলী অ্যওয়ার্ড লাভ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান চিকিৎসক (চুক্তিভিত্তিক) ডা. মো. আব্দুল ওয়াদুদ (নাজিব ওয়াদুদ)।

পিএইচডি গবেষণা কালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা এবং মান বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে প্রতি বছর একজন গবেষককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ডা. ওয়াদুদ তার পিএইচডি গবেষণা কালে (২০২১-২০২৪) স্কপাস (ঝঈঙচটঝ) অনুমোদিত জার্নালে মোট বারটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। একই সময়ে অন্যান্য জার্নালে তার আরও আটটি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডা. ওয়াদুদ ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে এমফিল এবং ২০২৪ সালে পরিসংখ্যান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গতকাল (বুধবার) রাবি পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর ভাইস চ্যান্সেলর প্রফেসর ছায়েদুর রহমান আনুষ্ঠানিকভাবে ডা. ওয়াদুদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

উল্লেখ্য, ডা. নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

আপডেট সময় : ০৪:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬