ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. সজীব (পিতা: আব্দুল মজিদ, সাং: খাটিংগা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া) এবং ২. শাহিদুল ইসলাম শহিদুল (পিতা: মৃত ইদন মিয়া, সাং: কমলপুর, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ)।

​এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার!

আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬