ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে গেছে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দেশকে ধ্বংস করে গেছে। নির্বাচন ব্যবস্থা খারাপ করেছে। ১৭ বছর কেউ ঠিকমতো ভোট দিতে পারেনি। সবাই যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার। আমরা এই সময়টুকু বর্তমান সরকারকে দিতে চাই। আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় ঈদগাহ ময়দানে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে এই জনসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের পাশে দাড়ান, আমাদের সংখ্যালঘু ভাইদের পাশে থেকে সাহস জোগান। সামনে তাদের দুর্গাপূজা। পূজা যাতে সুশৃংখল ভালো করতে পারে। তাদের জমি জায়গা আত্মীয়-স্বজনের উপর যাতে কোন আঘাত না আসে। সেদিকে লক্ষ্য রাখুন। আমরা এখন মুক্ত। কিন্তু আমরা যাতে মুক্তভাবে চলাচল করতে পারি। আওয়ামী লীগের মতো অত্যাচার অনাচার শুরু করলে আমাদেও দশা এমন হবে। আমরা যারা লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি তাদের প্রতি অনুরোধ আপনারা মানুষের কাছে যান। কথা শুনুন। কারো উপর অত্যাচার জুলুম করবেন না।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘পুলিশ প্রশাসনের ইউএনও, পুলিশ যে খুব ভালো ছিলো তা কিন্তু নয়। তারা খুবই ঝামেলা করেছে। এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান। মানুষের পাশে এসে দাঁড়ান।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের জন্য ঘর তৈরী করেছে। নাম তার আয়না ঘর। দেশের সুনামধন্য ব্যাক্তি ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন করতো। এখনো অনেক নেতাকর্মী সন্ধান আমরা পাইনি। ইলিয়াস আলী এখনো নিখোঁজ।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমরা থাকতে চাই। কিন্তু তারা আমাদের লোকদের সঙ্গে অন্যায় অত্যাচার ও গুলি করে হত্যা করলে মারলে প্রতিবাদ করব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে গেছে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪