ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নিয়ামত আলী বাবু

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়াতে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলার ৪ নম্বর পাঁচুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ নিয়ামত আলী বাবু।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি পাঁচুপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিয়ামত আলী বাবু বলেন, “আমি এই এলাকারই সন্তান। মানুষের সুখে-দুঃখে, সংকটে ও প্রয়োজনে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, পুরো ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, জনসেবার পথচলায় রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা-মোকদ্দমাসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও মানুষের সেবা থেকে কখনো পিছিয়ে যাননি। সাধারণ মানুষের আন্তরিক সমর্থন ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বিশ্বাস করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে পাঁচুপুর ইউনিয়নের জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করবেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে নিয়ামত আলী বাবু ইতোমধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।

উল্লেখ্য, মোহাম্মদ নিয়ামত আলী বাবু বর্তমানে আত্রাই থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নিয়ামত আলী বাবু

আপডেট সময় : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬