সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে রাজবাড়ীর পুরাতন ভবনের ছাদ ধসে আহত ১
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর রাজবাড়ীর পুরাতন ভবনের একটি অংশে টানা ভারী বৃষ্টির কারণে ছাদের অংশ ধসে পড়ে কাত্তিক নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টির ফলে ভবনটির দুর্বল ছাদ হঠাৎ ভেঙে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত কাত্তিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
















